ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৩২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ প্রেসক্লাব কোলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ এএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কোলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মানে কেন্দ্রটি স্থাপিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের সহায়তায় আধুনিক ডিজিটাল সুবিধা-সমৃদ্ধ সংবাদ কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেশকিছু ডিজিটাল সম্ভার থাকবে।

এর আগে গত মাসে মন্ত্রী নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এ ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেন- যা ছিল দেশটিতে এ ধরনের প্রথম কেন্দ্র।

ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, ‘বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করছে।’

তিনি বলেন, মিডিয়া সেন্টারটি উপ-মহাদেশের কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটি সম্মান। সেন্টারটি নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়ক হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্লাব সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নামে এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠা- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ক্লাবের সদস্যদের স্বীকৃতি।

বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মিডিয়া সেন্টারটির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বর্তমানে মন্ত্রী চার দিনের সরকারি সফরে পশ্চিম বাংলায় রয়েছেন। তিনি অন্যান্যদের মধ্যে পশ্চিম বাংলার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন।

সূত্র : বাসস